• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সিসি নিউজ।। দিনাজপুরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে বিএনপির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দিনাজপুর-৩ (সদর) তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘খালেদা জিয়ার পক্ষে এই আসনে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছিল। যাচাই-বাছাইয়ের পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ১৭ ধারা অনুযায়ী তাঁর মনোনয়নপত্রটি এই প্রক্রিয়ার মধ্যে আনার সুযোগ নেই।’

জাহাঙ্গীর আলম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক পদসহ বিভিন্ন পদে ছিলেন। ২০১১ সালে তিনি প্রথমবারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর টানা আরও দুবার মেয়র নির্বাচিত হন তিনি।

এর আগে দিনাজপুর-৩ আসনে বিএনপি থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল। পরে দলের হাই কমান্ডের সিদ্ধান্তে এই আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন সৈয়দ জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ