• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিসি নিউজ।। রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বেলা এগারটায় শহরের পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।
এতে সভাপতিত্ব্ করেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি রোটারিয়ান মো. মোবাশ্বের আলম প্রিন্স।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চেয়ারম্যান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান অধ্যাপক আলহাজ¦ ডা. মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ।
এ সময় অন্যান্যদের মধ্যে রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সেক্রেটারি রোটা: মো. নুরুল হক শাহ্, রোটারিয়ান শাহ আহসান হাবীব, রোটা: ডা. মো. দেলোয়ার হোসেন, আলহাজ্ব মো. মাহবুব আলম, রোটা: কোহিনুর সিদ্দিকা, রোটা: মমতাজ মিন্টু, রোটা: মো. আজহারুল সরকার রানা, রোটা: মো. আসলাম পারভেজ, ব্যবসায়ী আলহাজ্ব মো. আফতাব আলম জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই দিন উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে তিন শত কম্বল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ