• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাদ পড়া ৭২৩ প্রার্থীর অর্ধেকের বেশি স্বতন্ত্র

সিসি নিউজ ডেস্ক।। আসছে জাতীয় সংসদ নির্বাচনে যে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, এর মধ্যে ৩৬৬ প্রার্থীই স্বতন্ত্র, যা বাতিল হওয়া প্রার্থীর অর্ধেকেরও বেশি, ৫০ দশমিক ৬২ শতাংশ। বাকি ৩৫৭ প্রার্থী বিভিন্ন নিবন্ধিত দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ৪৭৮ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ৩৬৬ জন বাদ পড়ায় মোট স্বতন্ত্র প্রার্থীর তিন-চতুর্থাংশের বেশি, অর্থাৎ ৭৬ দশমিক ৫৭ শতাংশের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যদিও গত সোমবার থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়া সব প্রার্থীর আপিল আবেদন নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি), যা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তির শুনানি। সেখানে টিকে গেলে বাদ পড়া প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পাবেন।

এত স্বতন্ত্র প্রার্থীর বাদ পড়ার কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, অধিকাংশ মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিল ছিল। এ ছাড়া ঋণ ও বিলখেলাপি, হলফনামায় ভুল তথ্য দেওয়া এবং মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া প্রয়োজনীয় কাগজপত্রে নানা ত্রুটিও অনেকের মনোনয়ন বাতিলের কারণ। মৃত ভোটারের সই, মামলার তথ্য গোপন ও দ্বৈত নাগরিকত্বের জটিলতার মতো কারণেও কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ