• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেল সাকিব

সিসি নিউজ ডেস্ক।। বিসিবির পরিচালনা পর্ষদের প্রায় ৭ ঘণ্টার ম্যারাথন সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে হুট করে এল সাকিব আল হাসান প্রসঙ্গ। হঠাৎ সাকিবকে জাতীয় দলে ফেরানোর চিন্তা করছে বিসিবি।

সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, ‘নতুন করে ২৭ ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি (সাকিব) যদি ফিট থাকেন, পারফর্ম করতে থাকেন, তাঁকে হোম ও অ্যাওয়ে সিরিজে বিবেচনা করতে পারবে নির্বাচক প্যানেল।’ আরেক পরিচালক আসিফ আকবর বলেন, ‘সাকিব খেলবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার আইনি জটিলতা বিষয়টি দেখবে সরকার।’

সাকিবকে ফেরানো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আসিফ যোগ করেন, ‘সাকিব দেশে অবসর নিতে চায়। সাকিব আমাদের ক্রিকেটের ব্র্যান্ড। সে কারণে আজ বোর্ড মিটিংয়ে উত্থাপিত হয়েছে সাকিব-ইস্যু। বোর্ড থেকে আমরা সাকিবকে চেয়েছি।’

বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়ার বিষয়টি নিয়ে আসিফ বলেন, ‘(বাংলাদেশ) বিশ্বকাপে যাচ্ছে না নিরাপত্তার হুমকির কারণে। সরকার টু সরকার যখন আলোচনা হয়, সবার আগে নিরাপত্তা দেখা হয়। ক্যাবিনেটে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তার কারণে যাব না। সেখানে অনেক কিছু ঘটতে পারে। বিসিবি রাষ্ট্র না, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ওখানে রাষ্ট্র থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি আমাদের। যতই বলুক, সে কারণে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে ওখানে খেলব না।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ