• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতা প্রতিরোধে নীলফামারীতে প্রেস কাউন্সিলের সাংবাদিক কর্মশালা

সিসি নিউজ।। নীলফামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে রোববার সকাল ১০টা থেকে নীলফামারী সার্কিট হাউস মিলনায়তনে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক ওই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নারিুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন বস্তুনিষঠ সংবাদ প্রচারে আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব তুলে ধরে বিষদ আলোচনা করেন, রিসোর্স পার্সন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যম কর্মীদের করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শেষে অংশগ্রহন কারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
আয়োজকরা জানায়,দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০জন সাংবাদিক অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ