• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আটক জামায়াত নেতা বলেছেন ‘৫০ লাখ প্লাস’ টাকা, গুনে মিলল ৭৪ লাখ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াতে ইসলামীর নেতা বেলাল উদ্দিন তাঁর কাছে ‘৫০ লাখ প্লাস’ টাকা থাকার দাবি করলেও গণনা শেষে ৭৪ লাখ পাওয়া গেছে। দুটি ব্যাগভর্তি অবস্থায় পাওয়া সব টাকা মেশিনে গণনা শেষে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ৭৪ লাখ টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সৈয়দপুর বিমানবন্দরের আগমন গেটের সামনে ওসি রেজাউল করিম রেজা উপস্থিত সংবাদকর্মীদের বলেন, ঢাকা থেকে ফ্লাইটে আসা ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের সঙ্গে থাকা দুটি ব্যাগে ৭৪ লাখ টাকা মিলেছে। নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই টাকা গণনা করা হয়। জব্দ ওই টাকার উৎস খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থানা-পুলিশ জানায়, দুপুর ১২টার ‍দিকে বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়। পরে মেশিনে টাকা গণনার একপর্যায়ে সেখানে ৫০ লাখ টাকা পাওয়ার কথা পুলিশের তরফ থেকে জানানো হয়। তখনো জব্দ টাকা গণনা চলছিল।

এদিকে বিমানবন্দরে আটকের সময় জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় এক প্রশ্নের উত্তরে তাঁর কাছে থাকা ব্যাগে ৫০ লাখ প্লাস টাকা আছে বলে দাবি করেন। বিভিন্ন প্রশ্নের জবাবে বেলাল উদ্দিন দাবি করেন, এগুলো তাঁর ব্যবসায়ের টাকা। তাঁর গার্মেন্টসের ব্যবসা রয়েছে।

জানা গেছে, বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম দবিরুল ইসলাম।

এদিকে সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন। বুকের তীব্র ব্যথা অনুভব করায় বিকেল পৌনে ৪টার দিকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। এর আগে তিনি নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে ভর্তি ছিলেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হরিপদ রায় জানিয়েছেন, বুকের ব্যথা নিয়ে বেলাল উদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর ইসিজিতে সমস্যা ধরা পড়েছে। তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপরই বলা যাবে, তাঁর প্রকৃত শারীরিক অবস্থা।

এদিকে বেলা ৩টার পর সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের সাজানো নাটক।

সংবাদ সম্মেলনের শেষে তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ তাঁদের জানিয়েছেন, জামায়াত নেতাকে টাকা বহনের এনওসি (অনাপত্তি) দেওয়া হয়েছিল। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই বলেও তিনি তাঁদের জানিয়েছেন।

অপরদিকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশব্যাপী হচ্ছে। আমার মনে হয় ঘটনার সংখ্যা অনেক হবে।’

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সকল ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—জামায়াতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে, এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য, নির্বাচনের আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন?’

তিনি বলেন, ‘স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ