• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রমজানে বন্ধই থাকছে বিদ্যালয়

সিসি নিউজ ডেস্ক।। ‎ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর পবিত্র রমজানের মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

‎‎আজ বুধবার রাতে এ সিদ্ধান্ত জানিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বিদ্যালয়ে ছুটি থাকবে।

‎‎আগের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে প্রতিষ্ঠানগুলোর রমজান ও ঈদুল ফিতরের ছুটির কথা ছিল।

এর আগে গত রোববার এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার নির্দেশ দেন। তবে রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও নির্দেশ দেওয়া হয়। পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। তার আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

হাইকোর্টের ওই আদেশের পর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব নিয়মিত লিভ টু আপিল পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

এদিকে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোয় আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকে ছুটি শুরু হয়েছে। দীর্ঘ ৩৯ দিন ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে আবারও শিক্ষা কার্যক্রম শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ