• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে যুক্ত হলো এসি কোচ

বিশেষ প্রতিনিধি।। নীলফামারীর প্রান্তিক স্টেশন চিলাহাটি–রাজশাহী রেলপথে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে প্রথমবারের মতো এসি (শীতাতপনিয়ন্ত্রিত) কোচ সংযুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীসেবার মানোন্নয়ন ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলহাটি–রাজশাহী রুটে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা এ রুটে নিয়মিত ভ্রমণ করেন। দীর্ঘ পথ হওয়ায় এসি কোচের চাহিদা দীর্ঘদিন ধরেই ছিল। বিষয়টি মাথায় রেখে রেলওয়ে কর্তৃপক্ষ গত ২০ ফেব্রুয়ারি তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে একটি করে এসি কোচ যুক্ত করে। প্রতিটি কোচে রাত্রিকালীন বাথ (শয়ন) আছে ২৪টি। দিনের কোচে ৪৮টি আসন আছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কোচ দুটি দেশের বৃহত্তম সৈয়দপুর-রেলওয়ে কারখানায় ভারী মেরামতকাজ করা হয়েছে।
এদিকে যাত্রীরা নতুন কোচ সংযোজনকে স্বাগত জানিয়েছেন। আশরাফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, আমাকে এ রুটে নিয়মিত যাতায়াত করতে হয়। এসি কোচ সংযোগ করায় ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে। তবে সময়সূচি মেনে ট্রেন পরিচালনা ও কোচের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দাবি জানান তিনি।
সৈয়দপুর স্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম রতন বলেন, এত দিন ট্রেন দুটিতে শোভন চেয়ার কোচ (নন-এসি) ১০টি কোচের রেক (বহর) নিয়ে চলাচল করত। যাত্রীদের দাবির প্রেক্ষিতে এসি দুটি ট্রেনেই এসি কোচ  সংযুক্ত করা হয়েছে। যারা আরামপ্রিয় তারা গরমে এখন থেকে স্বাচ্ছন্দভাবে এ রুটে যাতায়াত করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ