• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬ জনের কারাদন্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দিনাজপুরের খানসামা উপজেলায় ৬ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার জয়গঞ্জ ডাঙাপাড়া এলাকার মনতাজ আলীর ছেলে মামুন ইসলাম (২৪), ছলেমান ইসলামের ছেলে মাহফুজ ইসলাম (২১), চয়ন আলীর ছেলে ফারুক হোসেন (৩৩), নজরুল ইসলামের ছেলে নজিমুল ইসলাম (৩০), সলিক দাসের ছেলে কাঞ্চন দাস (২৫) এবং আব্দুল কাদেরের ছেলে ফারুক ইসলাম (৩৬)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জয়গঞ্জ ডাঙাপাড়া এলাকায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় তাদের আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস বলেন, “সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ