• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী: জনগণ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে

সিসি নিউজ ডেস্ক।। দেশের মানুষ অনেক আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনের সম্মানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মাহফিলে ১১ দল, বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন দলের শীর্ষ নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই এখানে একত্রিত হয়েছি। কিছু দিন আগে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রার সুযোগ পেয়েছি। লক্ষ মানুষের নির্যাতন ও আত্মত্যাগের মাধ্যমে আমাদের বাক, ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে। আজকে এই ইফতার মাহফিলে আসুন আল্লাহর নামে শপথ গ্রহণ করি, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

সভাপতির বক্তব্যে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ও সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা। আমার মনে হচ্ছে, গত ১৮-১৯ বছর এমন একটি দিনের জন্যই সবাই অপেক্ষায় ছিলেন। আজকের ইফতার মাহফিল আমাদের কাছে ভিন্ন বার্তা ও আবেদন নিয়ে হাজির হয়েছে।

বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই, এই সংসদ হোক অর্থবহ, জনগণের সব চাওয়া-পাওয়ার কেন্দ্র। সরকারি দল যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল ও গঠনমূলক অবস্থান পালন করতে চাই।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ