আজ সোমবার সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের ভয়াবহ অগ্নিকান্ডে চারটি দোকানসহ ৬তলা একটি ভবনের মধ্যে ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আবাসিক বাসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পর্যাপ্ত পানির অভাবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক বেগ পেতে হয়েছে। অনেকে পুকুর ভরাটকে দায়ী করছেন। জলাশয় সংরক্ষণ অবশ্যই জরুরি, তবে তা ব্যক্তিগত হলে জনসাধারণের কিছু করার নেই।
দুর্যোগ ব্যবস্থাপনার একজন ছাত্র হিসেবে আমি মনে করি—একটি প্রথম শ্রেণির পৌরসভা ও উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর হিসেবে সৈয়দপুরে ফায়ার হাইড্রেন্ট স্থাপন এখন সময়ের দাবি। পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকায় ফায়ার হাইড্রেন্ট নেটওয়ার্ক গড়ে তুললে ভবিষ্যতে এমন ঘটনায় দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে এবং ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যাবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি—শহর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে কার্যকর ও টেকসই উদ্যোগ নিন।