• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভিনন্দন জানিয়ে টাঙানো ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে তাঁর ছবি-সংবলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং তাৎক্ষণিকভাবে সেটি অপসারণ করা হয়।’

রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তাঁর ছবিসহ যে বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছিল, সেগুলো দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করছেন। আজ সকাল ৯টা ১৫ মিনিটে তিনি অফিসে পৌঁছান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ