• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় নকল ওষুধ বাজারজাত করায় যুবকের কারাদন্ড

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় নকল ওষুধ বাজারজাত করার অপরাধে মৃনাল অধিকারী (৩০) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে ভ্রাম্যমান আদালতে ওই সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন।
সাজাপ্রাপ্ত মৃনাল অধিকারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী গ্রামের প্রতাপ অধিকারীর ছেলে। মঙ্গলবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগ মতে, সোমবার রাত ৯টার দিকে জলঢাকা উপজেলা শহরের অনিন্দ্য ফার্মেসীতে একটি কোম্পানীর (স্কয়ার ফার্মাসিটিক্যাল) বিক্রয় প্রতিনিধি পরিচয়ে নকল ওষুধ (জিম্যাক্স-৫০০) বিক্রি করতে আসেন মৃনাল অধিকারী নামের ওই যুবক। এসময় ফার্মেসীর মালিক ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান মনির ওই ওষুধ নকল বলে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় যুবক ওষুধ ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মাহদি হাসান।
বিসিডিএস জলঢাকা শাখার সভাপতি মাহবুবার রহমান মনি ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ‘নকল ‘জিম্যাক্স-৫০০’ ওষুধের ৪৮টি বক্সসহ (প্রতি বাক্সে ১৪ পিস) ওই যুবককে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট কোম্পানীর প্রতিনিধিকে খবর দেওয়া হলে তিনি এসে ওষুধটি নকল বলে নিশ্চিৎ করেন। রাতেই ওই যুবককে নকল ওষুধসহ ভ্রাম্যমান আদালতে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল আলম বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালতে দায় স্বীকার করায় ওই যুবকের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের বিচারক। মঙ্গলবার সকালে দন্ডপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ