• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৯১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৯১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২,৮৩,০০০ টাকা।
পুলিশ জানায়, সোমবার (২ মার্চ) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মতলুবর রহমানের তত্ত্বাবধানে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রব্বানী মিয়া (৩৪) কে আটক করা হয় এবং তার কাছ থেকে প্রথমে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামির দেওয়া তথ্য অনুযায়ী তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে শয়নকক্ষের সিলিংয়ের ভিতর লুকানো আরও ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবস্থান করে পরিচয় গোপন রেখে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণি ১০ (ক), ধারায় নীলফামারী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪, জিআর নং-৭১/২০২৬।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ