• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে দৃষ্টি প্রতিবন্ধী সাবেক পুলিশ সদস্যের ইফতার আয়োজন

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের মোলামগাড়িহাটে দৃষ্টি প্রতিবন্ধী সাবেক পুলিশ সদস্যদের বছর সাধ্যমত করে চলেছেন মানবসেবা। এর অংশ হিসাবে গত দু বছর থেকে রমজান মাস ব্যাপী সর্বসাধারনের জন্য তিনি আয়োজন করেছেন পেটভরা ইফতার। প্রতিদিন তার ইফতার খেতে আসেন শতশত রোজাদার ছাড়াও নানা ধর্মবর্ণের মানুষ। এমন বিরল মানবিক কাজের জন্য প্রশংসায় ভাসছেন দৃষ্টি প্রতিবন্ধী সাবেক এই পুলিশ সদস্য।

সরেজমিনে গিয়ে জানা যায়, জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাটের ছুমির উদ্দিনের ছেলে সাজ্জাদুল হক পুলিশ সদস্য হিসেবে চাকুরীরত অবস্থায় ২০১৯ সালের মার্চে হঠাৎ ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে দৃষ্টি শক্তি হারান । অনেক চিকিৎসার পরও দৃষ্টি শক্তি ফিরে না পাওয়ায় সব আশা ছেড়ে দেন তিনি। তারপরও পুলিশ প্রশাসন মানবিক কারনে তাকে চাকুরীতে বহাল রাখলেও কাজ না করে সরকারী বেতন ভাতা নিতে মন সায় দেয়নি বলে গত বছর স্বেচ্ছা অবসর নেন তিনি।

চোখের আলো না থাকলেও আত্নবিশ্বাস না হারিয়ে মানবসেবায় তিনি আত্মনিয়োগ করেন। তার এই মানবসেবার অংশ হিসেবে গত বছর থেকে তিনি রমজান মাসের প্রতিদিন ইফতারের আয়োজন করে আসছেন । ইফতার তালিকায় ঠান্ডা শরবৎ, খেজুর, পিঁয়াজো, জিলাপী, ছোলাবুট, মাংশের তেহারী বা খিচুরী। প্রায় ১০/১২ যুবক স্বেচ্ছাসেবক প্রতি দিন দুই আড়াই ঘন্টাব্যাপী ইফতারের প্রস্তুতি ও বিতরনের কাজ করেন। মোলামগাড়ীহাটের দুধপট্টি এলাকার খোলা জায়গায় চট ও কাপড়ের মাদুর বিছিয়ে সেখানে রোজাদের বসিয়ে প্লেটে করে ইফতার বিতরন করেন স্বেচ্ছাসেবকরা।

স্বেচ্ছাসেবক সাদিক, রোকন ও ইমদাদুল জানান, তারা প্রায় ১০/১২ জন স্বেচ্ছাসেবক আছেন। সাজ্জাদুল হক এক জন দৃষ্টি প্রতিবান্ধী হয়েও তিনি পুরো রমজান মাস নিজ খরচায় রোজাদারদের ইফতার খাওয়াচ্ছেন, তাই তারা এই মানবিক কাজে বিনা পারিশ্রমিকে বেশ উৎসাহ ও উদ্দীপনার সাথে কাজ করে যাচ্ছেন। এখানে রোজার মুসলমান ছাড়াও অন্য ধর্মের মানুষরাও খেতে আসেন বলে ইফতারের অন্যান্য উপাদানের সাথে কেবল মাত্র মুরগী ও খাসির মাংশ থাকে।

সাজ্জাদুলের এমন মানবিক ইফতারীতে প্রতি দিন স্থানীয় ইসলাম ধর্মাবলম্বী রোজাদাররা ছাড়াও যোগ দেন দূরদূরান্তের ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেকেই। একই এলাকার উকিল হোসেন, মোসলেম উদ্দিন, পার্শ্ববর্তী কাদিরপুর গ্রামের বিকুল হোসেন, একই উপজেলার পুনট ইউনিয়নের রিপন ও বিজয়, পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার দুধ ব্যবসায়ী শাহজাহান আলীসহ আনেকে জানান, এখানে রোজাদারদের উদ্দেশ্যে ইফতারের আয়োজন করা হলেও কমবেশী অন্য ধর্মের মানুষরাও সাজ্জাদুলের এই রাজসিক ইফতার খেতে আসেন।

কেবল ইফতারিই নয়, মানবিক সেবা নিতে আসা কাউকেই দৃষ্টি প্রতিবন্ধী সাবেক এই পুলিশ সদস্য খালি হাতে কাউকেই ফেরান না বলে জানান এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মোলামগাড়িহাট বাজার কমিটির সাধারন সম্পাদক তাজমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ” সাজ্জাদ যখন পুলিশে চাকুরী করত তখন দৃষ্টিশক্তি থাকা আবস্থায়ও সে ছিল বেশ দয়ালু। এখন দৃষ্টি হারিয়ে আরো ভালো মনের এক জন মানুষ হয়ে গেছে। গত দু’ বছর ধরে ইফতার আয়োজন করা ছাড়াও, যে কোন অসহায় মানুষ তার কাছে গেলে সাধ্য মত সাহায্য করে ।”

তার এই মানবসেবায় সহযোগীতা ও উৎসাহ দিয়ে আসছেন তার স্বজনরা। সাজ্জাদের বাবা ছুমরি উদ্দিন, ভাই আব্দুল্ল্যাহ, ভাতিজা ফিরোজসহ সাজ্জাদের স্বজনরা জানান, এমন মানব সেবার জন্য তাদের পূর্ণ সমর্থন ও সহযোগীতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। সাজ্জাদের জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন তার স্বজনরা।

দৃষ্টি প্রতিবন্ধী সমাজসেবী সাবেক পুলিশ সদস্য সাজ্জাদুল হক জানান, আমার দৃষ্টি হারালেও এলাকার দুখি মানুষের মুখে হাসি ফুটিয়ে তাদের চোখেই সুখ সমৃদ্ধ এক সমাজ দেখতে চাই । এ ছাড়া জীবনে একবার হলেও স্বজনদের চেহারাগুলো আর সুন্দর পৃথিবীটাকে দেখে যেতে চাই- পরুম করুনাময়ের কাছে আমার এতটুকু আবেদন “ আর তা না হলেও জীবনদানের জন্য স্রষ্টার প্রতি তার অবিচল অস্তা ও বিশ্বাস রেয়েছে বলেও জানান সাজ্জাদুল হক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ