• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিরপুরে অগ্নিকান্ডে বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর মিরপুরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ দুটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন, বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ রাকিবুজ্জামান।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এবং বিমানবাহিনী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।
সূত্রটি জানায়, আয়েশা সিদ্দিকা অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর পূর্বপাড়ায়। তার বাবা পেশায় একজন অটোরিকশা চালক। অন্যদিকে শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।
এর আগে, রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার দুপুরে মিরপুর স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত এল এ প্লাজা নামের ওই ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বেলা ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ১১ তলা ভবনটির চতুর্থ তলায় একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর মুহূর্তেই ভবনজুড়ে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায়।

ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত মানুষ ওপরের দিকে ছুটতে থাকেন এবং ছাদে আশ্রয় নেন। ফায়ার সার্ভিস সদস্যরা ছাদ থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুইজন মারা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ