• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু

BRTCঢাকা: মহিলা যাত্রীদের চলাচলের সুবিধার্থে রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, মতিঝিল দ্বিতল বাস ডিপো, কল্যাণপুর ও নায়ায়ণগঞ্জ বিআরটিসি বাস ডিপো থেকে বিভিন্ন রুটে মহিলা বাস সার্ভিস চালু করা হয়েছে। এ সার্ভিস পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নগরীর উল্লেখিত ডিপো থেকে মহিলা যাত্রীদের নিয়মিত চলাচলের জন্য বলা হয়েছে।
মহিলা বাস সার্ভিসের রুট সমূহ হচ্ছে যথাক্রমে সকাল ৯টা ৫ মিনিট ও ৯টা ১০ মিনিটে রাজধানীর তালতলা খেকে মতিঝিল। এবং বিকেল ৬টা ৫মিনিট ও ৬টা ১০ মিনিটে মতিঝিল থেকে তালতলা। সকাল সাড়ে ৮টায় নতুন বাজার থেকে মতিঝিল এবং বিকেল ৬টা ১০ মিনিটে মতিঝিল নতুন বাজার। সকাল সোয়া ৭টা ও সোয়া ৮টায় আব্দুল্লাহ পুর থেকে মতিঝিল এবং বিকেল সোয়া ৫টা ও সোয় ৬টায় মতিঝিল থেকে আব্দুল্লাহপুর।
সকাল সাড়ে ৭টায় মিরপুর-১২, মিরপুর-১০ থেকে মতিঝিল বাস ডিপো এবং বিকেল সোয়া ৬টা মতিঝিল দ্বিতল বাস ডিপো থেকে মিরপুর-১২ ও মিরপুর-১০। এছাড়া সকাল ৮টায় মিরপুর ১০ থেকে মতিঝিল এবং বিকেল সোয়া ৫টায় মতিঝিল থেকে মিরপুর-১০। সকাল ৮টায় মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং বিকেল সোয়া ৫টায় মতিঝিল থেকে মোহাম্মদপুর। সকাল পৌনে ৮টা ও সোয়া ৮টায় নারায়ণগঞ্জ থেকে মতিঝিল এবং বিকেল সোয়া ৫টায় ও ৬টা ১০ মিনিটে মতিঝিল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মহিলা বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ