• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে জুস খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এর আগে গতকাল রাতে তাদের উপজেলার মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার সৈয়দপুর পৌরসভার মুন্সি পাড়ার আব্দুল মান্নানের ছেলে নিরব ইসলাম (৩৮), নিরব ইসলামের স্ত্রী রুপা আক্তার (৩৫) ও সাহেব আলীর স্ত্রী রেশমা বেগম (২০)।
থানা পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে তারা তিনজন দক্ষিণ সিঙ্গেরগাড়ী এলাকায় এক ইজিবাইক চালককে অজ্ঞান করে সেটি ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। এ সময় আশপাশের লোকজন ইজিবাইক চালককে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তারা তিনজনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করেন।
আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞান পার্টি চক্রের সঙ্গে জড়িত। তারা যাত্রীবেশে ইজিবাইকে উঠে জুস, পানিসহ বিভিন্ন খাবার খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করতেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞান পার্টির চক্রের সঙ্গে জড়িত রয়েছে। গতকাল তাদের গ্রেপ্তার করে আজকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ