• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন |

বেরোবিতে শহীদ আবু সাঈদ ব‌ইমেলার উদ্বোধন

সিসি নিউজ ডেস্ক।। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতির স্মরণে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘শহীদ আবু সাঈদ’ ব‌ইমেলার উদ্বোধন করেছেন তাঁর বাবা মকবুল হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শ‌ওকাত আলী।

আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বেরোবি প্রশাসন কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী এই ব‌ইমেলা ফিতা কেটে উদ্বোধন করা হয়। মেলা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, বইমেলা যেন আরও দীর্ঘজীবী ও বেশি বেশি হয়। যেন ডাক পড়ে যায় এখানে বইমেলা হচ্ছে। প্রতিবছরই যেন এই বইমেলা আয়োজন করা হয়।

এ সময় তিনি আবু সাঈদের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আবু সাঈদের সহপাঠীসহ যাঁরা আছেন, আপনারা সকলেই দোয়া করবেন, যেন আবু সাঈদ জান্নাতবাসী হয়।’

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শ‌ওকাত আলী বলেন, ‘আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত যে, আমাদের শিক্ষার্থীরা এ ধরনের কাজে তারা নিজ থেকেই সবগুলো করছে; যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে, এ দেশে এ রকম একটি ঘটনা ঘটেছিল।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ