• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

Nirapathদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়কের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণীর পেশাজীবীরা।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফার্মাসিটিক্যালস রিপ্রজেনটিটিভ এ্যসোসিয়েশন ও ফার্মাসিটিক্যালস্ ম্যানেজারস ফোরামের ফার্মাসিটিক্যালস রিপ্রজেনটিটিভ এ্যসোসিয়েশন ও ফার্মাসিটিক্যালস্ ম্যানেজারস ফোরামের উদ্যোগে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ডায়াবেটিক মোড়ে এই মানববন্ধন পালন করে।
মানববন্ধনে বিভিন্ন স্তরের জনগণ, পেশাজীবী, চাকরিজীবী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে  ফার্মাসিটিক্যালস রিপ্রেজেনটিটিভ এ্যসোসিয়েশনের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, ফার্মাসিটিক্যালস্ ম্যানেজারস ফোরামের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
মানববন্ধনের পর শহরে ট্রাফিক আইন জোড়দার এবং ব্যস্ততম সড়কগুলোতে গতিরোধক ব্যবস্থা দিতে  জেলা প্রশাসক বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১ মার্চ শনিবার ডায়াবেটিক মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল্স কোম্পানির কর্মকর্তা কামরুল হাসান নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ