• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীতে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। বৃহস্পতিবার সকালে জেলা ইপিআই কেন্দ্রে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরে সেখান থেকে একটি শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইপিআই কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগ এসব কর্মসূচির আয়োজন করে।
সভায় সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তৃতা দেন বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক আব্দুল মান্নান, জেলা তথ্য কর্মকর্তা বায়েজিদ হোসেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রশিদুল ইসলাম, জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. আতিউর রহমান শেখ প্রমুখ।
সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, জাতীয় পুষ্ঠি সপ্তাহ উপলক্ষে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রচনা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, মা সমাবেশ ও পুষ্টিকর খাবার বিতরণ। সেদিন (২৯ এপ্রিল) বিবেকেলে সমাপণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ