• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘরে ড্রামে মজুত রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বসতঘরে ড্রামে ৫০ লিটার ডিজেল মজুত রাখেন আশিকুর রহমান বাবু প্রামাণিক নামের এক ট্রাকমালিক। গত মঙ্গলবার বিকেলে খেলাধুলার সময় সেই ড্রামে পড়ে যায় তিন বছরের ছেলে আরাফ প্রামাণিক। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

জানা গেছে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু একজন ট্রাকমালিক। গাড়িটির জন্য অর্ধেক কাটা ড্রামে ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করেন। মঙ্গলবার বিকেলের দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ প্রামাণিক। বারান্দায় রাখা কাটা প্লাস্টিকের ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি। এর কিছুক্ষণ পর টের পেয়ে শিশুকে আহত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে অরাফ প্রামাণিক মারা যায়।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, ‘ঘরে ড্রামে মজুত রাখা ডিজেলে ডুবে অসুস্থ হয়ে আরাফ প্রামাণিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিশুটির মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন তার স্বজনেরা। এই ঘটনায় শিশুটির স্বজন ও এলাকাবাসী শোকাহত।’

সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ‘ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। ঘটনাটি বেদনাদায়ক।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ