• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে দাখিল পরীক্ষায় নকল করার দায়ে শিক্ষকসহ বহিস্কার ৪, গ্রেফতার ২

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে চলতি দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় ওই পরীক্ষা কক্ষে দায়িত্বে থাকা ৩ শিক্ষককে এক বছরের জন্য বহিস্কার এবং ৩ বছর পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। এসময় দুইজন বহিরাগতকে গ্রেফতার করে মামলা পূর্বক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার দুপুরে কেশবা ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে।
বহিস্ককৃত শিক্ষার্থী হল মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী আতিকুল ইসলাম। অপর দিকে বহিস্কারকৃত শিক্ষকরা হলেন, মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, বাহাগিলী ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মামুনুর রশিদ, বাহাগিলী খামাতপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুল ইসলাম। অপর দিকে গ্রেফতারকৃত ২ জন হল জলঢাকা উপজেলার টেংগনমারী কুঠিপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিমন ইসলাম (২১) ও কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া পাটোয়ারীপাড়া গ্রামের সহিদার রহমানের ছেলে সাকিল মিয়া (৩১)।
বিষয়টি রোববার বিকালে নিশ্চিত করেন উপজেলা সমাজসেবা অফিসার ও পরীক্ষা কেন্দ্র সচিব জাকির হোসেন। তিনি জানান, মাদ্রাসা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন সময়ে জানালার বাহির থেকে দুইজন বহিরাগত ওই বহিস্কারকৃত পরীক্ষার্থীকে টিক চিহ্ন দিয়ে দেয়। এসময় ওই দুই বহিরাগত যুবককে আটক করে থানায় দেয়া হয়। এ ঘটনায় ওই পরীক্ষার্থী আতিকুলকে বহিস্কার করা হয়। একই ঘটনায় কক্ষে দায়িত্বে থাকা মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজার রহমান, বাহাগিলী ডিএস দাখিল মাদ্রাসার শিক্ষক মামুনুর রশিদ, বাহাগিলী খামাতপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক সাজেদুল ইসলামকে বহিস্কার ও ৩ বছর পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, অসদুপায় অবলম্বনে করে পরীক্ষার্থীকে সহযোগিতা করার অপরাধে নিয়মিত মামলা পূর্বক গ্রেফতার দুই জনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ