• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিজের বাসে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে নিজের গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বোদা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী গেটলক বাস বোদা পৌরসভা এলাকায় পৌঁছালে একজন যাত্রীকে তোলার চেষ্টা করেন শান্ত। এ সময় চলন্ত বাস থেকে তিনি পা পিছলে নিচে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বোদা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বোদা থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একযোগে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ