পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ মানিককে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার রাতে পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মেহের এলাহী।
সম্মাননা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ জাহিদুর রহমান। তিনি বলেন, সাংবাদিকতায় মানিকুল আজাদ মানিকের অবদান প্রশংসনীয় এবং দেশের গণমাধ্যমে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, সম্মাননা প্রাপ্ত অতিথি মানিকুল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সিপিবির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা জামায়াতের আমীর বাবুল আহাম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক ফজলুল কবীর ও বাদল হোসেনসহ অনেকে।
সভা পরিচালনা করেন পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন।
এর আগে মানিকুল আজাদ মানিকের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তার মায়ের রূহের মাগফিরাত কামনা করেন।