• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আমরা ‘‘দালাল নই’’ রাষ্ট্রীয়ভাবে পেশার মর্যাদা চাই

সিসি নিউজ।। পেশার মর্যাদা রক্ষা করা এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে নীলফামারীর রাজপথে নেমেছে জেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা।
সোমবার বেলা ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণকে ‘‘দালাল’’ আখ্যায়িত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারা।
ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম নীলফামারী জেলা শাখা ও ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) নীলফামারী সদর শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম জেলা সভাপতি সাহীবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম জেলা সহসভাপতি মিনাতুল্লাহ, আলমগীর হোসেন, নির্বাহী সদস্য সোহেল রানা, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সদর শাখার সভাপতি জিন্নাত খাঁন প্রমূখ।
দেশের জিডিপি অর্জনে এক শতাংশ ভূমিকা রাখা ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণকে ‘‘দালাল’’ আখ্যায়িত করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণ ‘‘দালাল নয়” এদেশের উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। দেশের জিডিপি অর্জনে এবং মানুষের স্বাস্থ্য সেবায় সর্বোচ্চ ভূমিকা রেখে আসছে। অথচো রাষ্ট্রীয়ভাবে এই পেশা মর্যাদা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করেনি কোন নির্বাচিত সরকার। তাই দ্রুত একটি নীতিমালা তৈরী করে এই পেশার মর্যাদা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুশিয়ারীদেন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা।
সমাবেশ শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেনফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম ও ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ