• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর কৃষক সিদ্দিক হত্যা মামলায় কাজী জাহানারা গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহানারা পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোল চত্ত্বরে অনুষ্ঠিত একটি সালিসি বৈঠক থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজী জাহানারা সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের পরপর পাঁচবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছিলেন।

আজ বুধবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান।

তিনি জানান, নীলফামারী সদরের রামগঞ্জে গাড়িচাপা দিয়ে সিদ্দিক আলী নামের এক পথচারীকে হত্যা মামলায় সৈয়দপুর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এ রিপোর্ট লেখার সময় (১২টা ৪৫ মিনিট) আসামীকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।

জানা যায়, নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে জেলা সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের লিটন রহমান বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর ওই মামলাটি দায়ের করেছিলেন। মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক সহ নামীয় ২০২ জন ও অজ্ঞাত ১ হাজার থেকে ১২০০ জনকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, কৃষক সিদ্দিক আলী ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বাড়ির অদুরে রামগঞ্জহাট বাজারে খরচ করতে যান। ওই সময় আওয়ামী লীগের ওই আসামিরা এলাকার বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকার মানুষজনের ওপর এলোপাতাড়ি মারধর করে। পরে কৃষক সিদ্দিক আলী রাস্তায় লুটিয়ে পড়লে সাবেক সংসদ সদস্য মামলার প্রধান আসামি আসাদুজ্জামান নুরকে বহনকারী গাড়ি দিয়ে কৃষক সিদ্দিক আলীকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

মামলায় বলা হয় ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহত কৃষক সিদ্দিক আলীর হত্যা মামলা দায়ের করতে পারেননি বাদী। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পেক্ষাপটের পর সুযোগ সৃষ্টি হওয়ায় নিহতের ছেলে মামলাটি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ