• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় আব্দুল কাদের (৪৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌরশহরের নেতার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদের পৌর শহরের মিত্রবাটি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর পীরগঞ্জ হয়ে বোচাগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে আব্দুল কাদের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়িতে দুপুরের খাবার খেতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে একটি ট্রাক আসার সময় সড়কের পাশে পানি জমে থাকায় তিনি মোটরসাইকেলটি রাস্তার মাঝামাঝি দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির ইটবোঝাই ট্রাক্টরটি মোটরসাইকেলটিকে চাপা দিলে কাদের ট্রাক্টরের বড় চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি থানায় জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ