• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে মানসম্মত প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে : ভিসি ড. ইসরাফিল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) ড. ইসরাফিল। তিনি বলেন, “এ বিশ্ববিদ্যালয়কে এমন একটি অবস্থানে নিয়ে যেতে চাই, যাতে শিক্ষার্থীরা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে স্বতঃস্ফূর্তভাবে এখানে ভর্তি হতে আগ্রহী হয়।”
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব আয়োজিত এক সম্মাননা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পীরগঞ্জ প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং সহ-সভাপতি মোকাদ্দাস হায়াত মিলন প্রমুখ।
বক্তারা নবনিযুক্ত ভিসি ড. ইসরাফিলের নেতৃত্বে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ