• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপাইয়া বেগম (৪) ও আশফিকা বানু (৪) আপন চাচাতো বোন।
এলাকাবাসী জানায়, উত্তর সোনাখুলী গ্রামের দুই ভাই রবিয়াল ইসলামের মেয়ে রূপাইয়া এবং আউয়াল ইসলামের মেয়ে আশফিকা আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পরিবারের সদস্যদের অজান্তে পাশের একটি পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়। তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রা ওই দুই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসকের কাছে নেয়। পরে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী জানান, একই পরিবারের দুই ভাইয়ের দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া পড়েছে।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, এখন পর্যন্ত বিষয়টি আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ