• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের চিলমারীতে “ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন রাইশা মনি (৮) নামের এক শিশু। আজ রোববার (৭ জুন) বিকেল আনুমানিক ৫টার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রাইশা মনি ওই এলাকার রাশেদুল ইসলামের মেয়ে।

জানা গেছে, আজ রোববার বিকেল আনুমানিক ৫টার সময় বাড়ির সামনে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে রাইসা মনি নদের কিনার থেকে একটু দূরে চলে যায় এবং সে ওখানে ডুবে যায়। নিখোঁজ আয়েশা মনি কাঁচকেল বাজার নবিজান নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার২য় শ্রেণীর শিক্ষার্থী।

চিলমারী ফায়ার সার্ভিসের টিম লিডার গোলজার হোসেন বলেন, কুড়িগ্রাম জেলার মধ্যে ডুবুরি কোন দল নেই, শুধুমাত্র রংপুর বিভাগ একটি দল আছে। তারা লালমনিরহাটে এরকম দুর্ঘটনা ঘটে যাওয়া লোককে উদ্ধার করতে গিয়েছেন। তারাই নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ