• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী সরকারি কলেজ ক্যান্টিনের যাত্রা শুরু

সিসি নিউজ।। শিক্ষার্থীদের সুলভমূল্যে স্বাস্থ্যসন্মত খাবার সরবরাহের লক্ষ্যে চালু হয়েছে নীলফামারী সরকারি কলেজ ক্যান্টিন। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ওই ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক বাবুল হোসাইন, দর্শন বিভাগের প্রধান মো. সামসুল আলম এবং ক্যান্টিন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক।
ক্যান্টিন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক জানান, শিক্ষার্থীদের চাহিদা ও সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা হবে ক্যান্টিনে।
কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান জানান, ক্যান্টিন চালুর মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ হলো। এটি শুধু খাদ্য গ্রহণের স্থান নয়, বরং শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ