• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কাহারোলে শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

Untitled-1 copy(1)কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: বে-সরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের জরুরী ৭ দফা দাবী পূরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী, ডিজিটাল বাংলাদেশের রূপকার মানস কন্যা, শিক্ষা ব্যবস্থায় বিপ্লবিক সাফল্যের অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার প্রতি সারাদেশের ন্যায় দিনাজপুরের কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপিটি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ আবু সাঈদ। স্মারক লিপি প্রদানের পূর্বে উপজেলার সকল শিক্ষকবৃন্দ তাদের ৭ দফা দাবী পূরণের জন্য একটি ব্যানার সহ মিছিল প্রদর্শন করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ