• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর দুই শিক্ষক হলেন প্রাথমিকে দেশ সেরা

সিসি নিউজ।। প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন নীলফামারী জেলার দুই শিক্ষক। তারা হলেন- কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন এবং সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

শনিবার (১১ জুলাই) দুপুরে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জানান, তারা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ের মূল্যায়নে অংশ নেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন ও শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে তাদের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার বিভিন্ন ক্যাটাগরির চূড়ান্ত ফলাফল জেলা পর্যায়ে পাঠানো হয়। ফলাফলে ১৭টি ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) মো. হেদায়েত হোসেন ও শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) মো. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ পদক প্রদান করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ