• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। রংপুরের পীরগাছায় একই স্থানে মাত্র ১০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার সুখানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টা ১০ মিনিটে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস পীরগাছা স্টেশনে পৌঁছানোর আগে সুখানপুকুর রেলগেট এলাকায় এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। এর মাত্র ১০ মিনিট পর, দুপুর ১২টা ২০ মিনিটে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেসে আরেক নারী একই এলাকায় কাটা পড়ে নিহত হন। দুটি মৃত্যুর ঘটনাই সুখানপুকুর রেলগেট থেকে এক কিলোমিটার দক্ষিণ ও আধা কিলোমিটার উত্তর সীমানার মধ্যে ঘটেছে।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সদর ইউনিয়নের দক্ষিণ দুধিয়াবাড়ী এলাকার বাসিন্দা রাশেদা বেগম (৫৫)। তাঁর স্বামী জামাল উদ্দিন। পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করেছেন।

অপর নিহত নারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ২৫ থেকে ২৭ বছর।

পীরগাছা রেলস্টেশনের স্টেশনমাস্টার জেনারুল ইসলাম বলেন, ১০ মিনিটের ব্যবধানে দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব গনি বলেন, একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ