জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: জলঢাকায় আনারুল নামের এক প্রাইভেট শিক্ষক প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে জোরপুর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার পশ্চিম বালাগ্রাম সরকার পাড়ার আকবর আলীর পুত্র হাফেজ আনারুল ইসলাম (২৪) তার পার্শ্ববর্তী ইউনিয়ন কাঁঠালী গন্ধেয়া পাড়া জামে মসজিদে প্রায় ৩ বছর পুর্বে ইমামতীর চাকুরী পায়। সেখানে থাকা কালীন মসজিদ সংলগ্ন রশিদুল ইসলামের বাড়িতে চলে তার চলাফেরা। এরই সুবাদে রশিদুল গত দুই বছর পুর্বে তার ৮ম শ্রেনী পড়ুয়া কন্যা কে আরবী শিক্ষার জন্য ওই হাফেজ কে প্রাইভেট শিক্ষক হিসাবে নিয়োজিত রাখলে মেয়েটিকে প্রাইভেট পড়ার পাশাপাশি গড়ে তোলে প্রেমের সম্পর্ক। এমতাবস্থায় সোমবার বাড়িতে কেউ না থাকায় হাফেজ শিক্ষক আনারুল তার ছাত্রীকে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করলে কথা কাটাকাটির একপর্যায় পাশের বাড়ীর লোকজন টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেন। পরে গভীর রাতে একটি রাজনৈতিক মহল রফাদফার মাধ্যমে ওই হাফেজকে থানা থেকে মুক্ত করে নিয়ে যান।
এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, গৃহশিক্ষক পরিবারের পক্ষ থেকে মিথ্যা অভিযোগে জোর পূর্বক মেয়ের পরিবার আনারুলকে আটক করার খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। পরে মেয়ের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না পাওয়ায় আনারুলকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়।