• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত- ২

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের মৃত বিহারুর ছেলে সহিরাম (৬০) এবং একই গ্রামের টিয়াকুর স্ত্রী শান্তি রাণী (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি রাণী এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন। রোববার সেখানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সহিরাম ও শান্তিরাণীসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সহিরাম ও শান্তি রানীর মৃত্যু হয়। অপর দুজন আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ