সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে স্মৃতি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ওই ইউনিয়নের বটতলী বাজার এলাকায় নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
নিহত স্মৃতি আক্তার ওই এলাকার মোঃ নইমুল হকের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতের যেকোনো সময় নিজ ঘরের বাঁশের সরের (আড়া) সাথে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন স্মৃতি আক্তার। পরবর্তীতে ঘরের ভেতর তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।