ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা নির্বাচনে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ সাহাজুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন ১৯ দলের একক প্রার্থী অধ্যক্ষ খুরশিদ আলম মতি। সকল যল্পনা কল্পনা শেষে জেলা বিএনপির নেতৃবৃন্দের বৈঠকে মঙ্গলবার রাতে ফুলবাড়ী মহিলা কলেজে দীর্ঘ ৫ ঘন্টা আলোচনা শেষে বিদ্রোহী প্রার্থী মোঃ সাহাজুল ইসলাম তার প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। বুধবার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ সাহাজুল ইসলাম তার চেয়ারম্যান প্রার্থীতা থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান। এ খবর ফুলবাড়ীতে ছড়িয়ে পড়লে ফুলবাড়ী থানা ও পৌর বিএনপির মধ্যে টানা পোড়নের অবসান ঘটে। সাংগঠনিক ভাবে সকলেই এক সঙ্গে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ খুরশিদ আলম মতির পক্ষে নির্বাচনী প্রচারনা করার মতপোষন করেন। আগামী ২৩ মার্চ ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন। ৬ মার্চ প্রত্যাহারে শেষ দিন ও ৭ মার্চ প্রতীক বরাদ্দ। ফুলবাড়ী উপজেলা মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৬ শত ১২ জন, মহিলা ভোটার ৫৯ হাজার ৯৮ জন। মোট ভোটার ১লক্ষ ১৮ হাজার। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ আহসান হাবীব জানিয়েছেন ২৩ শে মার্চ নির্বাচনে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৫২টি কেন্দ্রে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষার্থে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।