• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলসাগর গ্রুপের পবিত্র মিলাদুন্নবী পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে নীলসাগর গ্রুপের কনজ্যুমার প্রোডাকশনের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বাদ জোহর জেলার জলঢাকা উপজেলার টেংগনমারীস্থ কনজ্যুমার প্রডাকশন কারখানা চত্বরে মিলাদ মাহফিল ও হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল ও আলোচনা সভায় অংশগ্রহন করেন নীলসাগর গ্রুপের উদেষ্টা ও নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মো. আফজালুল হক, গ্রুপের নির্বাহী পরিচালক মো. আরমান হাবীব, হেড অব কনজ্যুমারর্স মো. আহসান হাবীব বিল্পব, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. নূর-এ আলম সিদ্দিক, খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক মো. মোশাররফ হোসেন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন টেংগনমারী জামে মসজিদের ঈমাম মো. মোসলেম উদ্দিন আমিনী।
বক্তারা বলেন, ঈদ-ই-মিলাদুন্নবী আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেণার উৎস। মহানবী (সাঃ) এর দেখানো আদর্শ মেনে চললেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।
নীলসাগর গ্রুপের কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহন করেন ওই আয়োজনে। শেষে মিলাদ মাহফিলের তোবারক বিতরণ করা হয় সেখানে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ