• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি হুইপ আখতারুজ্জামান মিয়া

সিসি নিউজ ডেস্ক।। জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়াকে সভাপতি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে কমিটি গঠনের প্রস্তাব করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—মন্ত্রণালয়ের মন্ত্রী (সংসদ সদস্য হলে), প্রতিমন্ত্রী শরীফুর আলম, সরকার দলীয় এমপি এস এম ফয়সল, নাছির চৌধুরী, মো. আব্দুল্লাহ, রেজেকা সুলতানা, বিরোধী দলের সদস্য আফজাল হোসেন, হাফেজ মুহা. রবিউল বাশার ও মাহবুবা হাকিম।

জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি সংসদ বিষয়ক। এখন পর্যন্ত ২৬ সংসদীয় কমিটি করা হয়েছে। যার মধ্যে ২০টি মন্ত্রণালয় সম্পর্কিত, যেগুলোতে বিরোধী দল থেকে কাউকে সভাপতি করা হয়নি।

অন্যদিকে সংসদ সম্পর্কিত ছয়টি কমিটির মধ্যে সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ