• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পুকুর থেকে তাজা গ্রেনেড উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহৃত একটি তাজা (সক্রিয়) গ্রেনেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ায় এই ঘটনা ঘটেছে। উদ্ধার গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে র্্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

জানা যায়, ডাঙ্গাপাড়ায় আশির উদ্দিন শাহ এর একটি পুকুরে এলাকার তানভির ও আনসারুল নামে দুই যুবক গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোসল করতে যায়। এসময় তানভিরের পায়ে ওই গ্রেনেডটি স্পর্শ হয়। এতে তারা পানির নিচ থেকে গ্রেনেডটি তুলে পুকুর পাড়ে আনে এবং পলিথিনে পেঁচিয়ে রাখে। পরে সৈয়দপুর থানায় খবর দেয়। কিন্তু সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেটাকে খেলনা বলে বিষয়টা এড়িয়ে যায়।

বাধ্য হয়ে তারা র‍্যাবকে খবর দেয়। এর প্রেক্ষিতে শুক্রবার র‍্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ কর্তৃপক্ষ বিকাল ৫ টায় ঘটনাস্থলে এসে পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করে। এতে নেতৃত্ব দেন নীলফামারী র‍্যাবের স্কোয়াট কমান্ডার এএসপি এটিএম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির। গ্রেনেডটি তাজা (সক্রিয়) হওয়ায় উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হলে রংপুর থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে একটি দল আসে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ