• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১০৭১ নম্বর পেয়ে যৌথভাবে দিনাজপুর বোর্ডে প্রথম তাসফিয়া

সিসি নিউজ।। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা গ্রামের তাসফিয়া রিফা রিমা। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি ১০৭১ নম্বর অর্জন করে দিনাজপুর শিক্ষা বোর্ডে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে সে।

একই নম্বর পেয়ে রংপুরের আইডিয়াল পাবলিক স্কুলের মোছা. আনিশা ইসলামও যৌথভাবে প্রথম হয়েছে।

তাসফিয়া রিফা রিমা নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফলের তথ্য অনুযায়ী, সে মোট ১০৭১ নম্বর পেয়ে বোর্ডের সর্বোচ্চ নম্বরধারীদের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে।

তাসফিয়া নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা গ্রামের রুহুল আমিন ও নাজমুস সুলতানা দম্পতির দুই মেয়ের মধ্যে ছোট। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার ছিল গভীর আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের পরামর্শ এবং অভিভাবকদের সহযোগিতায় সে এই অসাধারণ ফলাফল অর্জন করেছে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাসফিয়া রিফা রিমা জানায়, “আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। ভালোভাবে পড়াশোনা করে চিকিৎসক হয়ে মানুষের সেবা করাই আমার স্বপ্ন।” তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

তাসফিয়ার এমন কৃতিত্বে গর্বিত তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের জন্য দোয়া করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ