• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দুর্নীতি বিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে দুর্নীতি বিরধেী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের অদূরে নটখানায় অবস্থিত ডেনিস লেপ্রসি মিশন হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শুধু আইনগত ব্যবস্থা নয়, সামাজিক প্রতিরোধও জোরদার করতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের পাশাপাশি সরকারি বিভিন্ন সেবাখাতে নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং সেবার মান উন্নত হবে।
সভায় অংশগ্রহন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেণ্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্যরা।
ট্রান্সপারেন্সি ইণ্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরাধী সামাজিক সংঠন সনাক, নীলফামারী জেলার বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে চলমান কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে ওই সভার আয়োজন করে।
এসময় সভাপতিত্ব করেন সনাক নীলফামারী জেলা শাখার সভাপতি মো. আকতারুল আলম। সনাক সদস্য তাহমিনুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন টিআইবির সিভিক এনগেজমেণ্ট বিভাগের সমন্বয়কারী মো. আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান, সনাক সহসভাপতি আফরোজা বিনতে আজিজ, ভুবন চন্দ্র রায়, সনাক সদস্য মো. মিজানুর রহমান, আজমা আহসান, নাসিমা বেগম, ফওজিয়া ইয়াসমিন, রতœা চৌধুরী, ইয়েস গ্রুপের দলনেতা মো. আশিকুর জামান, সহদলনেতা তুষার আলী প্রমুখ। শেষে সনাক সভাপতি মো. আকতারুল আলম উপস্থিত সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ