সিসি নিউজ।। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সাদাসিদে জীবন যাপন করেন। তাকে দেখলে মনে হয়না তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। তারতো এ রকম জীবন যাপনের কথা না। তিনি দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করছেন।”
মন্ত্রী রবিবার বিকেলে নীলফামারী সার্কিট হাউসে বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, “আগামী নির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি শতভাগ আনুগত্য থাকতে হবে এবং এখানে জাতীয় নির্বাচনে যা হয়েছে স্থানীয় নির্বাচনে যেন সে রকম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য ঘুরে দাড়াঁতে হবে এবং মানুষের সাথে থাকতে হবে।”
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য বিলকিস ইসলাম বক্তব্য দেন।