ঢাকা: রাজধানীর সবুজবাগের উত্তর বাসাবো থেকে মর্জিনা আক্তার (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণীর গলাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের দাগ রয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর বাসাবোর ৫৫/৭/৯ নম্বর বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাট থেকে কম্বল পেঁচানো অবস্থায় মর্জিনার লাশ উদ্ধার করে। এ সময় মর্জিনার কপালে সিঁদুর ও হাতে শাখা পরা ছিল। মর্জিনা পেশায় বিউটিশিয়ান ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মর্জিনা গত মাসে অজয় দাস নামের হিন্দু এক ছেলেকে স্বামী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেয়। এরপর থেকে সেখানেই থাকতো। বুধবার সকালে মর্জিনার খালা ফরিদাকে কোনো এক ব্যক্তি ফোন দিয়ে মর্জিনা অসুস্থ বলে জানায়। এ খবর পেয়ে ফরিদা উত্তরা থেকে ওই বাসায় গিয়ে বাহির দিয়ে দরজা বন্ধ দেখতে পায়। পরে ভবন মালিক ও আশপাশের স্থানীয়দের সঙ্গে নিয়ে দরজা ভেঙ্গে কক্ষে ঢুকে মর্জিনাকে কম্বল মোড়ানো অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখে। পরে খবর দিলে পুলিশ গিয়ে মর্জিনার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সবুজবাগ থানার এসআই কার্তিক চন্দ্র বিশ্বাস আইপোর্ট নিউজকে বাড়িওয়ালার বরাত দিয়ে জানান, এক মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে অজয় ও মর্জিনা বাসা ভাড়া নেয়। এরপর থেকে তারা দু’জনেই ওই বাসায় থাকতো। বুধবার সকালে এক ব্যক্তির ফোন পেয়ে মর্জিনার খালা বাসায় গিয়ে মর্জিনাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি জানান, মর্জিনার গলায় ও হাতে দাগ পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এসআই আরো জানান, অজয়ের সঙ্গে কোনো বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বল ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তসহ অজয়কে আটকের চেষ্টা চলছে।
জানা গেছে, মরজিনার বাবার নাম মৃত মিজানুর রহমান। গ্রামের বাড়ি ফরিদপুওে কোতোয়ালীর আকলবাটপাড়ায়।