• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমাদের দাবি মানলে কোনদিন রাস্তায় নামবো না: ডা: শফিকুর রহমান

বিশেষ প্রতিনিধি।। বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রত্যকটি দাবি জনগনের জন্য, সেই দাবি গুলো সরকার মেনে নিলে আমরা কোনদিন রাস্তায় নামবো না।

তিনি বলেন, সরকার বলেছিল এক কোটি মানুষকে চাকরি দেবে, কিন্তু এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে। সারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরমে। মন্ত্রী বলেন, বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তার লম্বা বলে বিদ্যুৎ চলে যায়। এমন অবাস্তব কথা লজ্জার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাতটায় গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এবং আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনে যাবো। তবে আট দফা মানা হলে এক দফার দরকার নাই। কিন্তু তা মানা না হলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।

ঢাকা থেকে সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হওয়া লংমার্চের বহরটি গাইবান্ধার পলাশবাড়ীতে পৌঁছালে সর্বস্তরের নেতাকর্মীরা তা বরণ করে নেন। এ পথসভায় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, লেবারেল ডেমোক্রেটিক পাটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমদ, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, এনসিপির যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, এনসিপির দক্ষিন অঞ্চলের মুখ্য সংগঠক আব্দুল্লাহ হাসনাত এমপি, এবি পাটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক ফেডাশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাড আতিকুর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ লেবার পাটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ঢাবি ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি আব্দুল হালিম, জামায়াত পন্থী আইনজীবী, ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ জোটের স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ