• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে যাত্রা ফেডারেশনের ৪১ সদস্যের কমিটি ঘোষণা

সিসি নিউজ।। নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধা সুধাংশু কুমার রায়কে সভাপতি ও চঞ্চল চ্যাট্টার্জীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যাত্রা ফেডারেশনের ৪১ সদস্যের ত্রিবার্ষিক জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি, সহ-সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছে ২০ জন, এবং সদস্য পদে রয়েছেন ২১ জন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সন্মানিত সভাপতি পদে মো. মকছেদ আলী, সিনিয়র সহ-সভাপতি ব্রজেন্দ্র নাথ রায়, সহ-সভাপতি বিনয় রায়, সাংগঠনিক সম্পাক জয় শঙ্কর রায়, সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত দত্ত, দপ্তর সম্পাদক মতিন্দ্র নাথ রায়, মিডিয়া সম্পাদক ভুবন রায় নিখিল।
নবগঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুধাংশু কুমার রায় ওই কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুস্থ্য সাংস্কৃতিক চর্চার ধারা অব্যাহত রাখতে গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এক সাধারণ সভায় তিন বছরের জন্য ওই ৪১ সদস্যের কমিটি গঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ