• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশি নিখোঁজ

bsf19সিসি নিউজ়ঃ পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশি গরু ব্যাবসায়ী নিখোঁজ হয়েছেন। জেলার তেঁতুলিয়া কাজীপাড়া সীমান্তের ৪’শ ৪১ নং মেইন পিলার এর ১’শ নং সাব-পিলার বরাবর বাংলাদেশি ২ গরু ব্যাবসায়ী মঙ্গলবার ভোর সকাল হতে নিখোঁজ রয়েছে।
অন্যান্য গরু ব্যাবসায়ীরা অভিযোগ করে বলেন, ৪ মার্চ মঙ্গলবার ভোর সকালে তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া গ্রামের মামুন (৩৫) এবং কালান্দি গজ গ্রামের আজিমুল ইসলাম (৪০) তেঁতুলিয়ার কাজীপাড়া সীমান্তে গরু আনতে গেলে ভারতীয় হাফপিয়াগছ বিএসএফ ফারির টহল সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক বলেন, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি ২ গরু ব্যাবসায়ীকে ভারতীয় বিএসএফ আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
তাদের ফেরত দেওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক করে আটক বাংলাদেশিদের ফেরত চাওয়া হলে, বিএসএফ কোন বাংলাদেশিকে আটক করেনি বলে দাবি করেন।
পতাকা বৈঠকের পর হতে নিখোঁজের পরিবারে চলছে হতাশা, শোক আর কান্নার মাতম। নিখোঁজের পরিবারের দাবি যেভাবে হোক তাদের প্রিয় জনকে ফিরে পেতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ