• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জেন্ডার সমতা অর্জণ ও বৈষম্য নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে জেন্ডার সমতা অর্জনও বৈষম্য নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্টুরেণ্টে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং প্রকল্পের অধীনে সংলাপের আয়োজন করে বেসরকারি সংস্থা ডেমক্রেসিওয়াচ।
সংলাপে বক্তারা বলেন, ‘মুঠোফোন আসক্তি আমাদের সন্তানদের ধ্বংস করছে। মুঠোফোন দেখে নানা অপরাধে জড়াচ্ছে নতুন প্রজন্ম। এজন্য স্কুল কলেজে সচেতনতা মূলক কর্মসূচি পালন করা জরুরী। যৌতুক, বাল্য বিয়ে রোধ ও সকল ধরণের সহিংসতা রোধে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন’।
আজ বেলা ১১টার দিকে সংলাপের উদ্বোধন করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক তাসনিম ফৌজিয়া ওপেল। এসময় উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়ের সভাপতিত্বে সংলাপের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ডেমক্রেসীওয়াচের পরিচালক ফিরোজ নুরুন্নবী যুগল। আমন্ত্রিত অতিথির বক্তৃতা দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, জেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক মাসুম আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা নাগরিক প্লাফর্মের আহ্বায় আকতারুল আলম রজু, নীলফামারী প্রেসক্লাবের সহসভাপতি শীষ রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী সদর থানার নারী ও শিশু ডেক্স ইনচার্জ শাহনাজ আক্তার, জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য শফিকুল ইসলাম, কাজী জেবুন্নেছা, রোমানা বেগম, মর্তুজা ইসলাম প্রমুখ।
সংলাপে ২০২৫ সালে জেলার জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও নীলফামারী সদর উপজেলায় নারীর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরেন ডেমক্রেসিওয়াচের মনিটরিং এন্ড ইভালুয়েশন সমন্বয়কারী মাহমুদ হাছান তালুকদার। এসময় তিনি পুলিশ স্টেশন, মহিলা বিষয়ক অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, স্থানীয় পত্রিকা ও নাগরিক প্লাটফর্ম সূত্রের বরাত দিয়ে উল্লেখ করেন গত এক বছরে (২০২৫ সালে) ওই চার উপজেলায় শারীরিক নির্যাতন ২৬৮টি, ভয়ভীতি ২৩৮টি, গৃহ নির্যাতন ২৮৬টি, জমি জমা সংক্রান্ত ১০৫টি, আর্থিক সংক্রান্ত ৬৯টি, তালাক-যৌতুক ৩২টি, ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা ১৫টি, চুরি ছিনতাই ৩৭টি, অপহরণ ৪১টি, অনলাইন হয়রানী ৪০টি, ইভটিজিং ৬টি ও অন্যান্য ৩১টি সহিংসতার ঘটনা ঘটেছে। অর্ধদিনের ওই সংলাপ পরিচালনা করেন ডেমক্রেসীওয়াচের জেলা সমন্বয়কারী মুজিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ